লেখায় যান
ওয়েটলিস্টে নাম লেখান

আয় শুরু করতে যা যা জানা দরকার

লগইন থেকে শুরু করে bKash-এ টাকা নেওয়া, মেম্বারশিপ আর নিজের ডোমেইন। সব ধাপে ধাপে বুঝিয়ে বলা আছে।

আমরা এখনো লঞ্চ করিনি, তবে গাইডগুলো এখনই পড়ে রাখতে পারেন। ওয়েটলিস্টে নাম লেখান

তিন ধাপেইশুরু হয়ে যায়

পেজ সাজান, লিংক শেয়ার করুন, আর কফি গিফট পান।

পেজ সাজিয়ে নিন

দুই লাইনের বায়ো লিখুন। সাপোর্টাররা পেজটা কেমন দেখবেন, পাশেই দেখে নিন।

বায়ো লেখার ধাপ, পাশে পেজের প্রিভিউবায়ো লেখার ধাপ, পাশে পেজের প্রিভিউ

লিংকটা শেয়ার করুন

লিংক কপি করে ফেসবুক, ইউটিউব বা ইনস্টাগ্রামে দিন।

পেজ বানানো শেষে লিংক শেয়ার করার স্ক্রিনপেজ বানানো শেষে লিংক শেয়ার করার স্ক্রিন

কফি গিফট পান

কেউ কফি পাঠালে অ্যাক্টিভিটির একদম ওপরে দেখতে পাবেন।

এই ধাপের গাইড পড়ুন
অ্যাক্টিভিটির তালিকার ওপরে একটা নতুন কফি গিফটঅ্যাক্টিভিটির তালিকার ওপরে একটা নতুন কফি গিফট

সব গাইড,বিষয় ধরে সাজানো

যেটা জানতে চান, সেই গাইড দিয়েই শুরু করুন। কোন গাইডে কী আছে, খোলার আগেই দেখে নিন।

শুরু করা

অনলাইনে আয়ের উপায়, লগইন আর নিজের ডোমেইন। প্রথম দিনে যা যা লাগে।

৩টা গাইড

পেমেন্ট

bKash আর Nagad-এ সাপোর্টারদের টাকা নেওয়া, আর সেই টাকা হাতে পাওয়া।

১টা গাইড

ফিচার গাইড

মেম্বারশিপ চালু করা, ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করা আর AI অ্যাপ কানেক্ট করা।

৩টা গাইড

প্রশ্ন আপনার, উত্তর আমাদের

কীভাবে শুরু করবেন, কীভাবে টাকা পাবেন আর খরচ কত, সবকিছুর উত্তর এখানে।

FAQ পেজে আরও দেখুন
হবে নাকি Coffee ব্যবহার করতে কি ট্রেড লাইসেন্স বা TIN লাগবে?

না, ট্রেড লাইসেন্স বা TIN লাগবে না। ফোন থাকলেই শুরু করতে পারবেন।

গাইডে বিস্তারিত পড়ুন
আমার ফলোয়ার কম, তাও কি কাজে লাগবে?

হ্যাঁ। ফলোয়ারের কোনো মিনিমাম নেই, সেটআপ খরচও নেই। অনেক ক্রিয়েটর প্রথম সাপোর্টার থেকেই আয় শুরু করেন।

Patreon, Ko-fi বা Buy Me a Coffee সরাসরি ব্যবহার করলে কী সমস্যা?

Buy Me a Coffee আর Ko-fi ক্রিয়েটরদের টাকা দেয় Stripe বা PayPal দিয়ে, দুটোর কোনোটাই এদেশে চলে না। Patreon বাংলাদেশের ব্যাংকে টাকা পাঠাতে পারে, তবে আয় থাকে ডলারে, আর প্রতিবার ফি কেটে টাকায় বদলায়। আমরা টাকা দিই টাকাতেই, সোজা bKash, Nagad, Rocket বা আপনার ব্যাংকে।

গাইডে বিস্তারিত পড়ুন
কত তাড়াতাড়ি টাকা হাতে পাব?

একবার আইন মেনে NID আর ছবি দিয়ে পরিচয় ভেরিফাই হয়ে গেলে, bKash, Nagad বা Rocket-এ কর্মদিবসের ২৪ ঘণ্টার মধ্যে টাকা পাঠিয়ে দিই। কর্মদিবস মানে রবিবার থেকে বৃহস্পতিবার (ঢাকা সময়), সরকারি আর ব্যাংক ছুটি বাদে। ব্যাংকে নিলে আরও ২–৩ কর্মদিবস লাগে।

গাইডে বিস্তারিত পড়ুন
আমি আসলে কী কী বিক্রি করতে পারব?

কফি গিফট, মেম্বারশিপ, পেইড নিউজলেটার, নিজের শপে ডিজিটাল বা ফিজিক্যাল প্রোডাক্ট, আর কোর্স, টিউটোরিয়াল, ১-অন-১ কনসাল্টেশন, হায়ারিংসহ ৩০+ সার্ভিস (শীঘ্রই আসছে)। সবকিছু একটা লিংক থেকেই।

গাইডে বিস্তারিত পড়ুন
শুরু করতে কত খরচ হবে?

আগে থেকে কোনো খরচ নেই, মাসিক বিলও নেই। আয় হলেই শুধু প্ল্যাটফর্ম ফি কাটা হয়, আর পেমেন্ট গেটওয়ের খরচ এর মধ্যেই ধরা। আজকের রেট প্রাইসিং পেজে দেখুন।

গাইডে বিস্তারিত পড়ুন

নিজের পেজ খুলতে চান?ওয়েটলিস্টে নাম লেখান

লঞ্চের দিন আমরা আপনাকে জানিয়ে দেব। শুরুতে কোনো খরচ নেই, আয় হলে তবেই ফি।